"কবিতা" মহামানব রহিদুল ইসলাম অনেক মহামানবের নাম শুনেছি - নাম শুনেছি অনেক। শ্রেষ্ট মহামানব, নবী আমার, কেনা - তা - জানে। ওমর, খলিদ, আমীর হামজা... সাহাবী শত - শত ; শ্রেষ্ট সাহাবী ওমর, আলী... আবু বকর, ওসমান কতো। তবু শেষ হবে নাকো... হবে নাকো শেষ, অলি - আল্লাহ - দরবেশ! শেষ করা যায় নাকো, মহা মানবের কথা। তাদের কথা ভাবতে গিয়ে, প্রানে লাগে ব্যাথা! বেশ কিছু মহা মানব... ঝড়ে গেছে এসে, জীবন উৎসর্গ বাংলার ইতিহাসে!! "কবিতা" ঈমান রহিদুল ইসলাম ঈমান সেতো অসীম পথে - নীল আকাশের মেঘ, জোয়ার বেলা সাগড় পানে - যেমন পানির বেগ, ঈমান সেতো আকাশ ছোয়া ভারী পাহার সম, ভালোবাসা খোদার জন্য তাইতো আপন মম; ভালোবাসা মায়ার বাধন... সব কিছু যে মিছে... খোদার পথে চলতে তুমি - থাকবে কেন পিছে?! যেদিন তোমার ডাক আসিবে - চোখ মুদিবে তুমি - বুঝবে সেদিন - ঈমান পথে চলা কেন দামি! "কবিতা" ক্ষণিক কালের মেলা মোহাম্মদ রহিদুল ইসলাম এ- জগতে দেখিলাম কত কিবা, শুনিলাম কত, ক্ষনিক কান্না, ক্ষনিক হাসি। আরো দেখিলাম বিয়োগ বেদনা, শুনিলাম কত গান, ত...
জানতে চাই, শিখতে চাই.....